মিরসরাইয়ে সড়কে ঝরল তিন তরুণের প্রাণ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ নভেম্বর) বেলা প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তিন জন মোটরসাইকেল আরোহী মারা যান। সড়কে লাশ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর জানান, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত