মৌলভীবাজারের কুলাউড়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু।
তিনি জানান, গত বুধবার কুলাউড়া পৌর ও ভূকশিমইল ইউনিয়ন এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতা শুরু করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে সকলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরমধ্যে তিনজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
