ব্রহ্মপুত্র নদে ১০ ও ১৪ কেজি ওজনের পাঙাশ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

কুড়িগ্রামে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪) নামের এক জেলের জালে ১০ ও ১৪ কেজি ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছ দুটি চিলমারীর মাছ ব্যবসায়ী সাজুর কাছে প্রতি কেজি ৯০০ টাকা দরে বিক্রি করেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের রমনাঘাট এলাকায় পাঙাশ দুটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ইলিশ মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্রসহ কয়েকজন মাছ ধরতে যান। নদে ইলিশ মাছের আশায় জাল ফেললে ওই জালে বড় দুটি পাঙাশ মাছ উঠে আসে।

মাছ ব্যবসায়ী সাজু বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে ছোট ছোট পাঙাশ ধরা পড়ে। নদীর পাঙাশ হওয়ায় আমি রমনা ঘাট থেকে এই পাঙ্গাশ মাছ দুটি কিনছি। ১০ কেজি ওজনের মাছটি বাজারে ১১'শ টাকা কেজি দরে কেটে বিক্রি করেছি। বড় মাছটি দামাদামি চলছে ১৩'শ টাকা কেজি দরে বিক্রি করবো।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খাঁন  বলেন, বাণিজ্যিকভাবে পাঙাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে। তবে নদ নদীতে পাঙাশ মাছ ধরা পড়ছে এটা আশার খবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত