মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের একটি পণ্য স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে তাদের গেপ্তার করে অভিবাসন বিভাগ।
আজ শনিবার সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারদের মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি , ৩ ইন্দোনেশিয়ান এবং ১ শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন।
আমিনুস কামারউদ্দিন বলেন, অভিযানের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশই অভিবাসীরা পাসের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।
