সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০২:২৫ এএম

ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাংবাদিকরা। গতকাল শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার ব্যানারে নাঙ্গলকোট প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত