মিরপুরে শিকড় পরিবহনের বাসে আগুন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে আরেকটি বাসে আগুন লাগানো হয়েছে। আজ রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১-তে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শিকড় পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা চার মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত