খুলনায় বাসে আগুন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন খুলনায় বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রূপসা উপজেলার তালিমপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন।

ওসি মোহাম্মদ শাহীন জানান, খালি বাসটি তালিমপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনের বাসের আসন সব পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত