কুমিল্লার মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেছার জমিদারবাড়ি আজ (সোমবার) থেকে জাদুঘর হিসেবে যাত্রা শুরু করছে। জাদুঘর হিসেবে উদ্বোধন উপলক্ষে নবরূপে সেজে উঠেছে উপমহাদেশের প্রথম মুসলিম নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর স্মৃতিবিজড়িত কুমিল্লার লাকসামের পশ্চিমগাঁওয়ে অবস্থিত জমিদারবাড়িটি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সচিব খলিল আহমদ ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে বাড়িটিকে জাদুঘর হিসেবে উদ্বোধন করবেন।
