এআইইউবিতে অ্যাকাডেমিক কনফারেন্স

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:০৩ এএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী এশিয়া প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) অ্যাকাডেমিক কনফারেন্স। গতকাল রবিবার কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

এ ছাড়া এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান, এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার এবং এপিকিউএন বোর্ডের পরিচালক ড. তৈমুর কানাপিয়ানভ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত