তানজিন তিশাকে দেখতে না পেয়ে ভক্তদের ক্ষোভ! 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

বগুড়ায় একটি শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেখানে তাকে দেখতে ভিড় জমে শত শত দর্শনার্থীর। কেউ কেউ তাকে দেখতে না পেয়ে তাৎক্ষনিক ক্ষোভ প্রকাশ করেছেন!

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকার পুলিশ প্লাজায় ঘটনাটি ঘটেছে দুইদিন আগে। আগে থেকে ঘোষণা দেওয়া হলে সেই শো-রুমের সামনে এসে শত শত মানুষের ভিড় জমে। তিশার সঙ্গে দেখা করতে চাইলে উপস্থিত পুলিশ ও গার্ড তাদেরকে দেখা করতে দেননি বলে জানান তারা।

 

 

এরমধ্যে একজন তানজিন তিশা ভক্ত বলেন, আমি তানজিন তিশার অনেক বড় ভক্ত, অনেক্ষণ ধরে এখানে এসে দাঁড়িয়ে আছি উনার সঙ্গে দেখা করার জন্য কিন্তু এখানকার পুলিশ ও গার্ড আমাদেরকে ভিতরে যেতে দেয়নি। খুব কষ্ট পেয়েছি!

 

তানজিন তিশা। ছবি: ফেসবুক থেকে

 

কর্তৃপক্ষকে দায়ী করে অন্য আরেকজন বলেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেও দেখতে পারলাম না। এরজন্য অবশ্যই কর্তৃপক্ষ দায়ী। আমাদের সবাইকে দেখার সুযোগ করে দেওয়া উচিত ছিল উনাদের। 

উল্লেখ্য, তানজিন তিশা এখন ব্যস্ত রয়েছেন নাটকের শুটিং নিয়ে। খুব শিগগিরই ওয়েব ফিল্মের শুটিং শুরু করবেন বলে জানা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত