অতিরিক্ত ডিআইজি ও এসপি হলেন ৩১৭ জন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৪ এএম

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) ৩১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সোমবার ১২ জন এসপিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপার নিউমারারি পদোন্নতি হয়েছে ২৯০টি এবং নিয়মিত পদোন্নতি হয়েছে ৩৯টি। এসপি থেকে অতিরিক্ত ডিআইজির ১৫২টি পদোন্নতির মধ্যে ১২ জনের পদোন্নতি হয়েছে নিয়মিত ও ১৪০টি পদোন্নতি হয়ে নবসৃষ্ট সুপার নিউমারারি পদে। আর অতিরিক্ত পুলিশ সুপার থেকে এসপি পদে ২৭টি পদোন্নতি হয়েছে নিয়মিত এবং ১৫০টি পদোন্নতি হয়েছে সুপার নিউমারারি।

এদিকে, শিগগির সুপার নিউমারারি ৬৪ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ১০ অতিরিক্ত আইজি পদ এবং নিয়মিত শূন্যপদে পদোন্নতির তালিকা মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় চূড়ান্ত হবে। দু-এক দিনের মধ্যে এসএসবির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের আগে পুলিশের উচ্চপর্যায়ের পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে ৩২৯ জনকে পদোন্নতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত