আগাম জামিন পেলেন বিএনপির তিন আইনজীবী নেতা

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ এএম

রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা, সরকারি কাজে বাধা ও নাশকতার অভিযোগে রমনা থানায় করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন বিএনপির তিন শীর্ষ আইনজীবী নেতা। দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তিন সপ্তাহের আগাম জামিনের এ আদেশ দেয়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশের দিন কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পরদিন ২৯ অক্টোবর রমনা মডেল থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত