যাত্রাবাড়ীতে আসিয়ান পরিবহনের বাসে আগুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৫২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। 

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত