গাজায় ইসরায়েলকে থামতে বললেন ইমানুয়েল মাখোঁ

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

গাজার শিশুদের হত্যা করা বন্ধ করতে হবে ইসরায়েলকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে তিনি বলেন, বোমাবর্ষণের কোনো যুক্তি থাকতে পারে না।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে আমরা তাদের এই মুহূর্তে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে হামাসের সন্ত্রাসী কার্যকলাপও নিন্দনীয়।’ ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশের মতো ফ্রান্সও ‘সন্ত্রাসী সংগঠন’ মনে করে। প্যারিসে অনুষ্ঠিত মানবিক সহায়তাবিষয়ক সম্মেলনের পরদিন শুক্রবার ওই সাক্ষাৎকারে মাখোঁকে প্রশ্ন করা হয়, আপনি কি চান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্য নেতারা ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানাক? এর জবাবে তিনি বলেন, ‘আমি আশা করি, তারা তা করবে।’

মাখোঁ আরও বলেন, ‘প্রথমে মানবিক বিরতি প্রতিষ্ঠা, তারপর যুদ্ধবিরতিতে যেতে হবে, এ ছাড়া কোনো সমাধান নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত