ফেনী জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক আটক

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম

ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ ৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়েছে।

আটক অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল। 

কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে তাদের দুজনকে আটকের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৭।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ রবিবার চতুর্থ দফায় সারাদেশে অবরোধ শুরু হয়েছে, যা চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত