এখন বলিউডে চলছে উৎসব। খান থেকে কাপুর– সবাই মেতেছে দীপাবলির উদযাপনে। ‘মান্নাত’ থেকে শুরু করে করণ জোহরের বাড়ি– সবাই এখন পার্টি মুডে। আর এই পার্টিরই আড়ালে প্রতিদিন প্রতিদিন যে ঘটে যাচ্ছে কত শত ঘটনা, সে সবেরই সাক্ষী থাকছে পাপারাজ্জি ।
এই যেমন বলিউডের এক বিখ্যাত প্রযোজকের বাড়িতে দীপাবলি পার্টি ছিল। সেখানে হাজির ছিলেন বলিউডের বড় সব তারকা। কিন্তু সেখানেও এক গাড়িতে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়ল এমন কিছু দৃশ্য যা দেখলে আপনার মনে জাগতে পারে প্রশ্ন।
রাত নেমেছে, সন্ধ্যা নীল রঙের সালোয়ার পরে দুই পুরুষের কোলে চেপে পার্টিতে হাজির হলেন এক রহস্যময়ী। পাপারাজ্জি গাড়ির নিকট গাড়ির যেতেই আর এক কাণ্ড! মুখ লুকিয়ে নিলেন সেই রহস্যময়ী। পাপারাজ্জিও চেষ্টা চালিয়ে যেতে থাকল। যদি একবার তাঁর পরিচয় পাওয়া যায়।
পাশেই বসে ছিলেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তিনি মুখ না ঢাকলেও তাঁর পাশে বসা রহস্যময়ীর পরিচয় নিয়ে কিন্তু ধন্দ থেকেই যায়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই ‘নানা মুনির নানা মত’। অনেকেই মনে করছেন, ওই রহস্যময়ী শেহনাজ গিল।
আবার কারও মতে শেহনাজ নন, তিনি কোনও স্টারকিড। সে যাই হোক, আলোচনা যেন থামারই নয়। কেন নিজের পরিচয় দিতে কিছুতেই রাজি হলেন না তিনি, সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে।
