শেরপুর পৌর শহরের ফুটপাতের দোকানপাট এবং বিলবোর্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌরসভা। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান।
অভিযানকালে শহরের খরমপুর মোড় থেকে নিউমার্কেট ও থানা মোড় হয়ে অষ্টমীতলা পর্যন্ত রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা এবং পৌরসভার ড্রেনের ওপর বিভিন্ন দোকানপাটের বর্ধিত ছাউনি, রাস্তার পাশের টং দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম আল-আমীন, পৌরসভার প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম। এই অভিযান ১৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান।
