শিক্ষার্থীকে টিটির মারধর, ট্রেন অবরোধ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:২৯ এএম

চলন্ত ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রেলের এক টিটির বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর নাম আব্দুর রাজ্জাক। গত রবিবার দুপুরে এ ঘটনার পর রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে ১ ঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার বন্ধু মিলে একতা এক্সপ্রেস ট্রেনে করে দিনাজপুরে আসছিলেন। পথে টিটি বিশ্বজিৎ তাদের টিকিট চেক করেন। এ সময় তারা একটি টিকিট দেখালে তাদের কাছে আরেক টিকিটের টাকা দাবি করেন টিটি। টাকা দিতে কিছুটা বিলম্ব হওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা বাধে। একপর্যায়ে টিটি ও তার সহকারী মিলে আব্দুর রাজ্জাককে মারধর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত