পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের ভিজিট

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর চট্টগ্রামের পুলিশ অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রিপসার কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইসতিয়াক এ জামান।

অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্যে পিডিজি ইসতিয়াক এ জামান রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটির ধারাবাহিক কার্যক্রম ও অবদানের প্রশংসা করেন। বিশেষ করে মানবসেবার অংশ হিসেবে পোলিও ফান্ডে ক্লাবটির আর্থিক অবদান এবং জেলা পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

এ ছাড়া সাংগঠনিক দক্ষতা, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং যথাসময়ে রোটারি ইন্টারন্যাশনাল ও বার্ষিক ডিউস পরিশোধের ক্ষেত্রে ক্লাবটির কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনের কার্যক্রম পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

ক্লাব প্রেসিডেন্ট (২০২৬–২৭) রোটারিয়ান নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র রোটারি ইনভোকেশন পাঠ করেন আইপিপি রোটারিয়ান তাহিয়া কবির।

রিপসা টিমের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাডভাইজার পিপি সিদ্দিকুর রহমান, সিনিয়র কো-অর্ডিনেটর, টিআরএফ, জোন ৫ পিপি ফেরদৌস আরা বেগম পিএইচএফ, কো-অর্ডিনেটর পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পিপি কাজী হাসানুজ্জামান সান্টু। এ ছাড়া বিভিন্ন রোটারি ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান পিপি মোনতাকা জামান কাপ্পি এমপিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. মুজিবুল মওলা, রোটারিয়ান সৈয়দ রওশন আনসার, রোটারিয়ান আরিফুল ইসলাম ও রোটারিয়ান সেলিনা রহমানসহ অন্য নেতৃবৃন্দ।

পিডিজি ইসতিয়াক এ জামান, রিপসা টিমের সদস্য ও ক্লাবের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত