যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুরে গতকাল মঙ্গলবার বিকেলে একটি বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের ১০টি বারসহ জাহিদুর রহমান পিন্টু নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ আটক করেছে।
ডিবি পুলিশের ওসি রূপন সরকার জানান, বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর শ্মশানঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস থামার জন্য সংকেত দেওয়া হয়। পরে বাসটি সেখানে দাঁড়ালে ভেতর থেকে জাহিদুর রহমান পিন্টুকে তারা আটক করেন। পরে তার কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা স্বর্ণের ১০টি বার উদ্ধার করা হয়; যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম।
