হুমায়রা হিমুর মৃত্যুর পর মিডিয়াতে আলোচিত হচ্ছে তানজিন তিশার আত্মহত্যার চেষ্টার গুঞ্জন।
বৃহস্পতিবার সকাল থেকে আলোচিত আলোচিত ঘটনার পর সাম্প্রতিক সময়ে তিশার দেওয়া এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।
হুমায়রা হিমুর মৃত্যুর পর তানজিন তিশা বলেছিলেন, মিডিয়াতে আত্মহত্যা খুব বেড়েছে এইটা ভুল ধারণা। কেউ যদি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে তাহলে সেটা একদমই ভুল। আর এটি শুধু আমাদের শোবিজ অঙ্গনেই হচ্ছে না বরং সারা বাংলাদেশেই হচ্ছে কিন্তু আমাদের চোখে শুধু চোখে পড়ে মিডিয়াতে কী হচ্ছে না হচ্ছে। আমাদের আসলে নেগেটিভ বিষয়গুলো থেকে বের হয়ে সবার পজিটিলি বেশি চিন্তা করা প্রয়োজন।
চলতি মাসেই, সপ্তাহখানেক আগে একটি অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তানজিন তিশা। এরমধ্যেই এমন একটি গুঞ্জন শোনা গেল। যদিও দুই তরফে এখনও বক্তব্য পাওয়া যায়নি।
তানজিন তিশা সেসময় আরো বলেছিলেন, অভিনয়ে ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিশা। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে পর্দায় মেলে ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। পর্দার পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্মেও পিছিয়ে নেই তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পাঁচ মিলিয়ন বা ৫০ লাখের ক্লাব ছাড়াল তার ফলোয়ার সংখ্যা।
