হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের গুলশানের বাসায় রাত ৯টায় শুরু হওয়া অভিযানের শুরু থেকে পুরো বাসা ঘিরে রেখেছিলো র্যাব-১। ৪ ঘণ্টা পর রাত ১ টার দিকে সেখানে র্যাবের উপস্থিতি কমতে শুরু করেছে।
তবে সূত্র বলছে, বাসায় এক ধরনের আটক অবস্থায় রয়েছে তমিজি হক। আত্মহত্যা করার হুমকি দেয়ার কারণে আটক কিংবা গ্রেফতার করছে না র্যাব। সকালে আবারও অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে।
আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনসহ একাধিক মামলা রয়েছে। মামলা থাকার কারণেই র্যাবের এই অভিযান।
