তফসিল ঘোষণায় সোনারগাঁয়ে জাপার আনন্দ মিছিল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:২৬ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল করেছে জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল বের হয়।

মিছিল শেষে এমপি খোকা বলেন ‘তফসিল ঘোষণা করায় আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আগামী ৭ জানুয়ারি সোনারগাঁয়ের সাধারণ ভোটাররা ঈদের আমেজে আনন্দ উৎসবের মাধ্যমে ভোট দেবেন। নারায়ণগঞ্জ-৩ আসনে আবারও জাতীয় পার্টি জয় ছিনিয়ে আনবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল, সহসভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু ,গরীবে নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। সকালে মেঘনা শিল্পাঞ্চলে এ মিছিলটি হয়। মিছিলটি মেঘনা শাহজালাল গেট থেকে শুরু হয়ে মেঘনা টোল প্লাজা অতিক্রম করে মেঘনা শিল্পাঞ্চল আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত