গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ (৭৪) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ২ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া দক্ষিণ খ- (উকিলপাড়া) গ্রামের মৃত সদর আলীর ছেলে। রাত ৮টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার বড় ছেলে ইরফান উদ্দিন আহমদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা। হারিছ উদ্দিন আহমদ গাজীপুর জেলা আইনজীবী সমিতি এবং গাজীপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
×
