নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে ইসরাত (২)নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ইসরাত ওই এলাকার আসাদুল ও সুমাইয়া খাতুন দম্পত্তির মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইসরাত ও তার বোন নুসরাত (৪) সকালে বাড়ির পাশেই খেলছিল এবং তার মা চুলায় ভাত বসিয়ে পাশের বাড়িতে মুরগি জবাই দিতে যান। ফিরে এসে দেখেন তার মেয়ে বাড়িতে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এবিষয়ে কোনো অভিযোগ হয়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
