ট্রেনে এক বস্তা গাঁজা রেখে পালাল মাদক কারবারি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে এ সময় মাদক কারবারি পালিয়ে যাওয়াই কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল শনিবার (১৮ নভেম্বর) মধ্য রাতে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে অপেক্ষামান করতোয়া এক্সপ্রেস ট্রেন থেকে পরিতাক্ত অবস্থায় এ গাঁজা উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, বুড়িমারী থেকে সান্তাহারে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস ট্রেন শনিবার মধ্য রাতে সান্তাহারে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রেনের ‘ঙ’ নম্বর বগিতে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর ৫টি পলিথিনের ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। তবে এসময় কোনো মাদক কারবারিকে পাওয়া যায় নাই। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত