ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৪৪ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ইউএনও জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা প্রশাসনের ফেসবুকে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।

জানা যায়, গত রবিবার বিকেলে উপজেলার শমসেরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান দিলদারকে ইউএনও পরিচয় দিয়ে উপজেলার সব আইসক্রিম ফ্যাক্টরি ও বেকারিগুলোর ফোন নম্বর সংগ্রহ করে দেওয়ার জন্য বলে ঐ প্রতারক চক্র। পরে তিনি নম্বর সংগ্রহ করে দিলে প্রতারক চক্রটি ব্যবসায়ীদের ফোন দিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করলে তিনি ইউএনওকে অবগত করেন।

ইউএনও জয়নাল আবেদীন বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। অর্থ আদায়ের বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত