রিও ডি জেনিরিওর মারাকানা স্টেডিয়ামে ভোরে সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
বুধবার ভোর সাড়ে ৬টায় হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি না দেখা গেলেও অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে ম্যাচটি উপভোগ করা যাবে।
এছাড়া ম্যাচটি দেখা যাবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে।
