মা ও মেয়েকে ধর্ষণের দায়ে হবিগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল হক এ আদেশ দেন।
দ-প্রাপ্তরা হলেন জেলার চুনারুঘাট উপজেলার ধরাছড়া গ্রামের শাকিল আহমেদ (২২) ও সালাউদ্দিন (২০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ২ অক্টোবর রাতে উপজেলার গরমছড়ি গ্রামের একটি বাড়িতে ঢুকে শাকিল, সালাউদ্দিন ও হারুন মা ও মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় ৪ অক্টোবর ধর্ষণের শিকার মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
বিচারক আসামি সালাউদ্দিন ও শাকিলকে যাবজ্জীবন কারাদ- ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। অন্যদিকে আসামি হারুন (১৭) প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে।
