ঢাকা কেন্দ্রীয় কারাগারে(কেরানীগঞ্জ)মিঠু শেখ মহিউদ্দিন(৪১) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে ওই বন্দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
কারা সূত্র জানায়, তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে। মহিউদ্দিনের বাবার নাম আব্দুল লতিফ। হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।
