মদকে ওষুধ বললেন পদত্যাগী চেয়ারম্যান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ এএম

ফেসবুক লাইভে এসে মদকে মেডিসিন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। এ সময় তিনি বলেছেন, ‘মদ হলো মেডিসিন’। এটা মেডিসিন হিসেবে খায়।’ গত সোমবার রাতে ফেসবুক লাইভে এসে তার এ মন্তব্য নিয়ে তোলপাড় চলছে।

ফিরোজুর রহমান ছিলেন তার নিজ ইউনিয়ন সুলতানপুরের পাঁচবারের ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান। আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে লড়াই করে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। এবার তার ইচ্ছে সংসদ নির্বাচন করা। তাই পদত্যাগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে।

লায়ন ফিরোজ কিংবা ওলিও নামে তিনি বেশি পরিচিত। গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তার স্বাক্ষরিত লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য হিসেবে লড়তে পদত্যাগ করেছেন বলে তিনি ওই পদত্যাগপত্রে উল্লেখ করেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন।

নির্বাচন বিষয়ে সোমবার রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। ৩৬ মিনিট ৩৬  সেকেন্ডের লাইভে তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত