বগুড়ায় মুদি দোকানে মাদক বিক্রি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

বগুড়ার আদমদীঘিতে এক মুদি দোকানে অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন করার সরঞ্জামসহ  তিনজন মাদক কারবারিকে আটক করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডালম্বা এলাকায় এক মুদি দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় নারীসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ডালম্বা গ্রামের জাকিরের মেয়ে হিরা মনি (২২), একই এলাকার গেমেলের ছেলে সাব্বির হোসেন (২১) ও মো. আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৩)। 

দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকুটুক তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত