ফরিদপুর-১-এ নৌকার মনোনয়ন চান ২২ জন, অধিকাংশই হাই-ভোল্টেজ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

ফরিদপুর-১ সংসদীয় আসনে আওয়ামী লীগের ২২ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নৌকার মাঝি হতে এরা দলীয় হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর তাদের কর্মী-সমর্থকেরা রয়েছেন চরম উৎকণ্ঠায়।

সূত্র জানায়, ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ২২ জন। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দুবারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত সিকদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, লায়ন সাখাওয়াত হোসেন, ইউনিভার্সিটি অব পুন্ড্র সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা ড. লুৎফর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ডা. গোলাম কবীর, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বখতিয়ার রহমান বতু, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মো. খায়ের মিয়া, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক শেখ আব্দুর রহিম ও ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি মাজহারুল ইসলাম টুকু ও খিজির আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত