হিমেল হাওয়ায় এ মন দোলে
মনের নেই যে মানা,
মন হয়ে যায় এক পলকে
শালিক পাখির ডানা।
উড়ে বেড়ায় ভোর-দুপুরে,
রাত্রি নামে যখন,
একলা একা বসে থাকি
মন উড়ে যায় তখন।
হেমন্তের এই শীতল সকাল
মন ওঠে যেই গেয়ে,
টুপুস টুপুস পড়ছে শিশির
স্বর্ণলতা বেয়ে।
মা বানাবে চিতই পিঠা
খেজুর গুড়ের সাথে,
হেমন্তের এই সকাল বেলা
নতুনরূপে মাতে।
