সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ ২৫ নভেম্বর (শনিবার) সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি আগামী ২৬-২৭ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেখানে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন।
এছাড়া সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশ নেবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে সেনাপ্রধান আগামী ২৮ নভেম্বর দেশে ফিরবেন।
