ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৬:১৮ পিএম

রাজধানীর মিরপুর কল্যাণপুর এলাকা থেকে স্কুলছাত্রী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তর নাম মো. বাবুল (৪৮)। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার বাবুল একজন কবিরাজ। আর ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে মামা-ভাগ্নি। বাবুলের বাসার সামনেই ভুক্তভোগীর বাসা। ভুক্তভোগীর মা বিদেশে থাকেন এবং বাবা মুরগির ব্যবসা করেন।

তিনি আরও জানান, ওই মেয়েকে তার প্রেমিকের সাথে দেখা করানোর নামে তার বাসায় ডেকে নেন। এরপর কয়েক দফায় ওই মেয়েকে ধর্ষণ করে। এতে এক পর্যায়ে মেয়েটি অন্তসত্ত্বা হয়। পরে তার বাবা মামলা করলে বাবুলকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত