ফিরলেন আব্দুর রহমান-নানক-বাহাউদ্দিন নাছিম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম

গত নির্বাচনে নির্বাচনে দলের মনোনয়ন পাননি আওয়ামী লীগের কেন্দ্রীয় তিনি কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও আব্দুর রহমান। কিন্তু এবার তারা ভোটের মাঠে ফিরেছেন। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা– ১৩, আব্দুর রহমান ফরিদপুর–১ আর যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা–৮ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিক্রি করা হয়। ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। কিন্তু তারা ২৯৮টি আসনে প্রার্থীদের নামে ঘোষণা করেন। 

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া জাহাঙ্গীর কবির নানক আগেও এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা–১৩ থেকে মনোনয়ন পান সাদেক খান। 

গত নির্বাচনে মনোনয়নের দৌড়ে বাদ পড়া আওয়ামী লীগের আরেক সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমানকেও এবার ফিরিয়ে আনা হয়েছে। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে ফরিদপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রহমান। তবে ২০১৮ সালে তাকে মনোনয়নের তালিকা থেকে বাদ দেওয়া হয়। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ২০১৪ সালে মাদারীপুর-৩ আসন থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন। এবার তিনি মনোনয়ন পেয়েছেন ঢাকা–৮ আসন থেকে। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এই আসনটি শরিকদের জন্য ছেড়েছিল আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই আসনটির সংসদ সদস্য।    

আরেক দিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ডাক পেয়েছেন। তাকে দেওয়া হয়েছে ঢাকা–৬ আসনের মনোনয়ন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ।

পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত