ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে ওই গ্রামের ইছামতি নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত রকিবুল ইসলাম একই উপজেলার যাদবপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। তিনি চাপাতলা গ্রামে শ্বশুড় বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, রকিবুল রবিবার সকালে বাড়ি থেকে বের হয়। অন্যদের সাথে ভারত অভ্যন্তরে গিয়েছিল। পরে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে তার লাশ পাওয়া যায়। রকিবুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, বাংলাদেশ অভ্যন্তরে একটি লাশ পাওয়া গেছে। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ওসি মো. শামীম উদ্দীন জানান, ঘটনাটি শনেছি। নিহতের লাশ প্ওায়ার পরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
