জামালপুর-১ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ এএম

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা বিএনপির সদস্য মাহাবুবুল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৩০নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ কে এম মুসা।

এ বিষয়ে মাহাবুবুল হাসান বলেন, আমি এলাকার অবহেলিত উন্নয়ন কাজ করতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আমাকে অনেক আগে ওয়ার্ড বিএনপির সদস্য করা হয়েছিল।

শতভাগ বিজয়ের আশা ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি উপজেলা বিএনপিতে ছিলাম না।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর দলীয় শৃংঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পদ থেকে বহিস্কার করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত