বরিশালের ৫ আসনে আ.লীগের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী ৭ আওয়ামী লীগ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ এএম

গোটা বরিশাল জুড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। বরিশাল ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩ জন প্রার্থী। এর মধ্যে সব কয়টি আসনেই প্রার্থী দিয়েছেন আওয়ামী লীগ। আর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের সাত জন নেতা। তবে আসনগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে বরিশাল সদর-৫,  বাকেরগঞ্জ-৬ ও বরিশাল-৪ আসন। 

বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বরিশালের ছয়টি আসন থেকে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল ছয়টি আসনে স্বতন্ত্র ১৪ জনসহ ১০ রাজনৈতিক দলের ৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেরেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগের ছয়, জাতীয় পার্টির ৯, স্বতন্ত্র ১৪, জাকের পার্টির তিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চার, ওয়ার্কাস পার্টির তিন, তৃণমূল বিএনপির দুই, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের দুই, বাংলাদেশ কংগ্রেসের দুই, কৃষক শ্রমিক জনতা লীগের এক ও জাসদের একজন।

এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ, জাতীয় পার্টির সেরনিয়াবত সেকান্দার আলী, বরিশাল ২ আসন (উজিরপুর এবং বানারীপাড়া) থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, তৃণমূল বিএনপির প্রার্থী শাজাহান সিরাজ, আওয়ামী লীগের তালুকদার মো. ইউনুস, এনপিপির সাহেব আলী, ওয়ার্কার্স পার্টি থেকে রাশেদ খান মেনন ও জহুরুল ইসলাম, জাকের পার্টির স্বপন মৃধা, রঞ্জিত কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতালীগের নকুল কুশার বিশ্বাস ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ কে ফাইয়াজুল হক, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির শেখ টিপু সুলতান, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান রাশেদ খান মেনন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরদার খালেদ হোসেন, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হক, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত শাম্মী আহমেদ, জাতীয় পার্টির মিজানুর রহমান, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে পংকজ নাথ, বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, এনপিপির আব্দুল হান্নান সিকদার, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রিপন  ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মাহাতাব হোসেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক ও জাসদের মোহাম্মদ মোহসিন, বাংলাদেশ কংগ্রেসের মো. মাইনুল ইসলাম, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসাবে সামসুল আলম চুন্নু, জাতীয় পার্টির সানরিন জাহান রতনা, এনপিপির মোশারফ হোসেন, জাকের পার্টির মো. হুমায়ন কবির সিকদার, তৃণমূল বিএনপির জহিরুল হক তুহিন ও স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে বরিশাল-২ ও বরিশাল-৩ আসন থেকে ওয়াকার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং বরিশাল ২ ও ৫ আসন থেকে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এই নির্বাচনে জেলার ৬টি আসন ঘিরেই চমক দেখা দিয়েছে। বরিশালের আসনগুলোতে আওয়ামী লীগের থেকে প্রার্থী হয়েছেন- বরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল-২ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বরিশাল-৫ জাহিদ ফারুক ও বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক। 

নৌকার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে নেমেছেন বরিশাল সাদর ৫ আসনে বরিশাল সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রিপন, বরিশাল ৬ আসন থেকে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নু, আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম, বরিশাল ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত এ কে ফাইয়াজুল হক, বরিশাল ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মো. আতিকুর রহমান, বরিশাল ৪ আসনে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে পংকজ নাথ।

এদিকে প্রায় প্রায় ২৮ বছর পরে জন্মভূমি বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ-মুলাদী) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি নিজ এলাকায় মনোনয়ন দাখিল করে ইতিমধ্যে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। এছাড়াও প্রার্থী হিসাবে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত একাদশ জাতীয় সংসদের সদস্য গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ আমিনুল হক ও মো. আতিকুর রহমান।

নতুন করে আলোচনায় উঠে এসেছে বরিশাল-৪ আসন। এই আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। তার সঙ্গে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল ৪ আসনে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে পংকজ নাথ।

বড় চমক হতে পারে বরিশাল ৫ আসনে। আওয়ামী লগীরে মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে গিয়ে এই আসনটিতে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা আওয়ামীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে জনসাধারণের মুখে আলোচনার শীর্ষে রয়েছেন স্বতন্ত্রী প্রার্থী সাদিক ও আওয়ামী লীগের মনোনীত জাহিদ ফারুক। আসনটিতে মনোনয়ন দাখিল করেছেন মোট ছয় জন প্রার্থী।

বরিশাল-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুল হাফিজ মল্লিক। তার সঙ্গে লড়তে মনোনয়ন দাখিল করেছেন ৮ জন প্রার্থী। তবে আওয়ামী লীগে প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত