ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৪৬৮

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকার বাসিন্দা। শুক্রবার (০১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৩৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৩৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৩৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত