বগুড়া-৩: বাবা নৌকা, ছেলে স্বতন্ত্র প্রার্থী  

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে বাবার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছেলে খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছে। নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সিরাজুল ইসলাম খাঁন রাজু।

গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের কাছে বাবা ও ছেলে মনোনয়নপত্র দাখিল করেন।

জানা যায়, এই আসন থেকে নৌকার মনোনয়নের আশায় সাত জন দলীয় প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রাজু খাঁনকে চূড়ান্তভাবে মনোনীত করে আওয়ামী লীগ।

ওই আসনে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে বাবা সিরাজুল ইসলাম রাজু নৌকার মনোনীত প্রার্থী হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

স্বতন্ত্র প্রার্থী বাঁধন বলেন, সকলের ভোট করার অধিকার আছে। তাই দেশের নাগরিক হিসেবে ও দলের প্রতি সন্মান জানিয়ে আমিও মনোনয়নপত্র জমা দিয়েছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।

তিনি বলেন, কোনো কারণে যদি নৌকার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন। আর নৌকা প্রার্থী থাকলে আমি প্রত্যাহার করে নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত