স্বপ্ন জয়ের বাতি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ এএম

চাষির মুখে হাসি

রাখাল বাজায় বাঁশি

ধানের গন্ধে উছলে পড়ে

স্বপ্ন রাশি রাশি।

 

কাজলা গাঁয়ের ছেলে

মাছ ধরে জাল ফেলে

বুকের মাঝে ইলিকঝিলিক

সুখের নাচন খেলে।

 

কামার কুমার তাঁতি

দুঃখ সুখের সাথি

সবার ঘরে জ্বলছে এখন

স্বপ্ন জয়ের বাতি।

 

সোনার বাংলাদেশে

ঢেউ জেগেছে সুখের

হাতছানিতে ডাকছে সুদিন

রেশ কেটেছে দুখের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত