সখীপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ এএম

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় আতোয়ার হোসেন (৪২) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার প্রতিমা বংকী মাজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতোয়ার উপজেলার কালিয়ানপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিমা বংকী মাজারপাড় এলাকার মোড়ে গাড়ি ঘোরানোর সময় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  আতোয়ার ট্রাকের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত