ম্যাচ শেষে শান্ত

কাজ অর্ধেক শেষ, সবাই বাকিটুকুর জন্য মুখিয়ে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম

যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল নাজমুল হোসেন শান্তর, সেই কিউইদের বিপক্ষেই এবার নেতৃত্বের শুরুটা হলো সিলেট টেস্ট দিয়ে। নেতৃত্বের সূচনাটা জয়ে রাঙিয়েছেন তিনি। 

জয়ের পর অবশ্য সেটার কৃতিত্ব সতীর্থদের মাঝে ভাগ করে দিয়েছেন। বিশেষ করে চার জনের নাম তিনি আলাদা করে উল্লেখ করেছেন। 

ম্যাচ শেষে প্রেজেন্টেশন সিরিমনিতে এসে তিনি শান্ত বলেন, 'কৃতিত্ব সব খেলোয়াড়ের, বিশেষ করে তাইজুল, নাঈম, শরিফুল ও মেহেদীর। সবাই এই ম্যাচটি উপভোগ করেছে, আমরা ফলাফল নিয়ে ভাবছিলাম না। তরুণ হিসেবে এটা আমাদের দলের জন্য ভালো করার এবং জেতার একটা সুযোগ ছিল।'  

তিনি যোগ করেন, 'আমরা প্রথম ইনিংসে আরও ৫০ রান করতে পারতাম, কিন্তু বোলাররা দারুণ কাজ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্ব নিতে হবে, এই জয়টা আত্মবিশ্বাস জোগাবে। স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, আমাকে এখানে অধিনায়কত্ব করার সুযোগ দেওয়ার জন্য। অর্ধেক কাজ শেষ, সবাই পরের টেস্টের জন্য মুখিয়ে আছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত