প্রবাসী অ্যাওয়ার্ড চালু করল ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ এএম

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি প্রদানে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু করেছে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন। বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ, বাংলাদেশি পণ্য আমদানি এবং শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য নয়জন প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশ হাইকমিশনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

গতকাল শনিবার জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী অ্যাওয়ার্ড প্রাপ্তদের সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির শ্যাডো মালটিকালচারাল মিনিস্টার পিটার কেইন।

আল্লামা সিদ্দীকী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করবেন। পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধশালী ঐতিহ্য তুলে ধরতে হবে।’

সাদ্দাম হোসেন নাঈম, মোহাম্মদ কাজী আবদুল কাদের, মো. মাহাতাব উদ্দিন খান ও সিফাত বিন আজাদ, মো. শাহিনুল ইসলাম, মোহাম্মদ মুরাদ ইউসুফ ও মোস্তাফিজুর রহমান খান, ড. মোহাম্মদ আজিজ রহমান ও এ বি এম শওকত আলীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত