বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রবিবার (০৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বর ও বলাকা ভবনের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলামিন কাউসার অপু জানান, একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচিত খোরশেদ নামে এক ব্যক্তি জানান, হুমায়ুন পরিবার নিয়ে তিনি থাকতেন চট্টগ্রামের বদ্দারহাট এলাকায়। বিমানবন্দরে হুমায়ুন কবিরের একটি ক্যান্টিন রয়েছে। সেই ব্যবসা দেখাশোনা করার জন্য তিনি ট্রেনযোগে প্রায় সময় চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত