ব্রিটিশ জাহাজে রকেট হামলা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কা জানিয়েছিল ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও)। এবার জানা গেল লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় রকেটের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি ব্রিটিশ মালিকানাধীন জাহাজ। রবিবার (০৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে আরো বলা হয়, জাহাজটি বাহামার পতাকাবাহী। কিন্তু এর নাম প্রকাশ করা হয়নি। ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে দক্ষিণে যাওয়ার সময় জাহাজটি রকেটের আঘাতে বিধ্বস্ত হয়। 

ইউকেএমটিও আগেই জানিয়েছে, হামলার উৎস ইয়েমেন। ওই জলসীমার আশপাশে থাকা নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের জলসীমায় ধারাবাহিক হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। গত মাসে ইসরায়েল সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজ জব্দ করে ইয়েমেনের ইরানপন্থি হুথিরা। এর আগেও তারা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন নিক্ষেপ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত