জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ এএম

জামালপুর পৌর শহরের শেখেরভিটা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম মো. আহসানুল হক। এ ঘটনায় মো. আরিফ নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং আহত আরিফ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। জামালপুর রেলওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন শেখেরভিটা রেলক্রসিং অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার না নামানোর কারণে পুলিশের টহলগাড়ি রেললাইনে ওঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হন। আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত