আনচেলত্তির প্রতি কৃতজ্ঞ বেলিংহ্যাম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে স্বপ্পের মতো সময় কাটছে জুড বেলিংহ্যামের। মিডফিল্ডার হয়েও নিয়মিত করছেন গোল। অবদান রাখছেন সতীর্থদের গোলেও। বেলিংহ্যাম তার সাফল্রের কৃতিত্ব দিতে চান কোচ কার্লো আনচেলত্তিকে।

চলতি মৌসুমে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন ২০ বছর বয়সী বেলিংহ্যাম।

বেলিংহ্যাম বলেন, 'আমি কাজের মাধ্যমে উন্নতি করার জন্য আমার প্রচেষ্টা এবং নিবেদনে সর্বোচ্চটা দেই, তবে কৃতিত্ব (কার্লো) আনচেলত্তির, যিনি আমার জন্য সঠিক পজিশন খুঁজে পেয়েছেন এবং আমাকে মাঠে আরও স্বাধীনতা দিয়েছেন।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত